
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস” উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে শুরুতেই সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের আবেগাপ্লুত করে তোলে।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের আন্দোলনের পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁদের অবদান তুলে ধরেন। শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতি সভাকে আরও আবেগময় করে তোলে।
অনুষ্ঠানে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য, ঐতিহাসিক সেই গণঅভ্যুত্থানে নবীনগর উপজেলার ছয় জন সন্তান শহীদ হন, যাদের মধ্যে চার জনের কবর নবীনগরেই অবস্থিত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...