
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- নিষিদ্ধ ঘোষিত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.আব্দুস সামাদ আজাদ(৩১)’কে গ্রেফতার করেছে পুলিশ। ভারত গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। মৌলভীবাজার সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার(২৩ জুলাই ২০২৫) সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টের পুলিশ ইমিগ্রেশনে প্রবেশ করে।
এ সময় তার পাসপোর্টটি বহির্গমন ইমিগ্রেশন পুলিশ ডেস্কে জমা দিলে,পুলিশ অফিসার তাকে সন্দেহাতীত ভাবে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তাকে ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন মুন্সি’র স্মরনাপন্ন করলে ওসি তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঐ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মৌলভিবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রমান পায়। পরে তাকে তার পাসপোর্টসহ গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
আসামী আব্দুস সামাদের পাসপোর্ট নং-(A13959192)। তার পিতার নাম-মো. আকিব আলী, গ্রামঃ- মোস্তফাপুর, ওয়ার্ড নং -০৪, পোস্টঃ- মৌলভীবাজার, থানা+জেলাঃ মৌলভীবাজার। সে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। মেডিকেল ভিসায় ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক সে গ্রেফতার হয়।
আসামী আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলার হিসেব নামা-১। মামলা নম্বর-০২ তারিখ ১৫/৮/২০২৪ বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫ D তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনার কেড।
২। একই থানার মামলা নম্বর-২৭ তারিখ ৩০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড।
৩। একই থানার মামলা নম্বর-২৮ তারিখ ৩০/৮/২০২৪ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪/৪২৭ পেনাল কোড।
৪। একই থানার মামলা নম্বর-২৬ তারিখ ২৯/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
৫। একই থানার মামলা নম্বর-১৪ তারিখ ২৪/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
৬। কই থানার মামলা নম্বর-০৯ তারিখ ২০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
৭। একই থানার মামলা নম্বর-০৮/০৮ তারিখ ১৩/১/২০২০ ধারা-১৪০/৪৪৭/৪৪৮/২৩২/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
আসামী আব্দুস সামাদ আজাদ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...