মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- নিষিদ্ধ ঘোষিত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.আব্দুস সামাদ আজাদ(৩১)'কে গ্রেফতার করেছে পুলিশ। ভারত গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। মৌলভীবাজার সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার(২৩ জুলাই ২০২৫) সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টের পুলিশ ইমিগ্রেশনে প্রবেশ করে।
এ সময় তার পাসপোর্টটি বহির্গমন ইমিগ্রেশন পুলিশ ডেস্কে জমা দিলে,পুলিশ অফিসার তাকে সন্দেহাতীত ভাবে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তাকে ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন মুন্সি'র স্মরনাপন্ন করলে ওসি তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঐ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মৌলভিবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রমান পায়। পরে তাকে তার পাসপোর্টসহ গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
আসামী আব্দুস সামাদের পাসপোর্ট নং-(A13959192)। তার পিতার নাম-মো. আকিব আলী, গ্রামঃ- মোস্তফাপুর, ওয়ার্ড নং -০৪, পোস্টঃ- মৌলভীবাজার, থানা+জেলাঃ মৌলভীবাজার। সে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। মেডিকেল ভিসায় ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক সে গ্রেফতার হয়।
আসামী আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলার হিসেব নামা-১। মামলা নম্বর-০২ তারিখ ১৫/৮/২০২৪ বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫ D তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনার কেড।
২। একই থানার মামলা নম্বর-২৭ তারিখ ৩০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড।
৩। একই থানার মামলা নম্বর-২৮ তারিখ ৩০/৮/২০২৪ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪/৪২৭ পেনাল কোড।
৪। একই থানার মামলা নম্বর-২৬ তারিখ ২৯/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
৫। একই থানার মামলা নম্বর-১৪ তারিখ ২৪/৮/২০২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
৬। কই থানার মামলা নম্বর-০৯ তারিখ ২০/৮/২০২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
৭। একই থানার মামলা নম্বর-০৮/০৮ তারিখ ১৩/১/২০২০ ধারা-১৪০/৪৪৭/৪৪৮/২৩২/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড।
আসামী আব্দুস সামাদ আজাদ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত