প্রতিবন্ধীরা সুবর্ণ সন্তান” তারা আল্লাহ’র দান: ইউএনও মো.মোশারফ হোসাইন

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ২৫ জুলাই ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ড্রামসেট, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতের আমির এনাম খান, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, “শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি নিজে প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সেখানে শিক্ষা উপকরণ বিতরণ করে এসেছি। শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে এ কার্যক্রম অব্যাহত আছে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত থাকবে। ইউএনও বলেন, প্রতিবন্ধীরা সুবর্ণ সন্তান” তারা আল্লাহ তায়ালা’র দান। সরাইল উপজেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও দারিদ্র্য শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
অফিস সূত্রে জানা যায়,সরাইল উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন তহবিলের শিক্ষা ও ক্রীড়া খাতের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এদিন আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়, হুইলচেয়ার ১৫টি, ড্রামসেট ১৫ সেট, ক্রিকেট সামগ্রী ২০ সেট, ফুটবল ২০০টি এবং শিক্ষা উপকরণ (স্কুলব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ) ২০০ সেট।