
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে গভীর রাতে ২১ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগাড় বিওপির আওতাধীন ১১১৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে এই পুশইনের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা রোহিঙ্গাদের সীমান্তের বাংলাদেশ অংশে পাঠিয়ে দিলে বিজিবির টহল দল তাদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়।
আটকদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। তারা ছয়টি পরিবারের সদস্য। আটক রোহিঙ্গারা হলেন—সাব্বির (৪০), শামসুল আলম (৪৩), রোমানা বেগম (২৪), রবি খানম (২৪), হাসিনা বেগম (২২), সেতারা বেগম (৩৫), হাতেমা বেগম (৪০), নুরুল আবসার (১৭), জিন্নাতারা (১৫), নুরুল ইসলাম (১৩), সিরাজ (১১), বোরহান (৮), আজিজুল ওসমান (৯), আয়েশা বিবি (৬), তোহা (৯), নুরতাজোল (৪), রিয়াজ (৪), শাহিনা আক্তার (৩), শুকতারা (৪ মাস বয়সী), আরমান (১) এবং একজন বোবা শিশু যার নাম জানা যায়নি।
বিজিবির তথ্য অনুযায়ী, এই রোহিঙ্গারা ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। সেখান থেকে তারা অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়ে জম্মু-কাশ্মীর এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল। প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে তারা রোহিঙ্গা পরিচয় দিলে ভারত সরকার তাদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুশইনের এমন ঘটনায় সীমান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...