
আল-আমিন মিয়া, নরসিংদীঃ জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নরসিংদীর পলাশে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি উদযাপন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ও বন বিভাগ অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশের ন্যায় পলাশ উপজেলায়ও প্রতিজন শহীদের সম্মানে একটি করে বৃক্ষরোপণ করা হয়।
এতে শহীদদের স্মরণে বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর উপস্থিতিতে শহীদ আমজাদ হোসেনের বাবা উপজেলা প্রাঙ্গণে পলাশ চারা রোপণ করেন।
একই সাথে শহীদ ইমন মিয়ার বাবা কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বন কর্মকর্তা আমিরুল হাছান, বৈষম্য বিরোধী ছাত্র সামিউর রহমান মাহি ও ফয়সাল সারকার রিফাত প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...