
নেত্রকোনার কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে হতদরিদ্র মল্লিক মিয়ার কষ্টে গড়া বসতঘর। শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে চিরাং ইউনিয়নের বাট্রা (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ মল্লিক মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। চোখের পলকেই পুড়ে যায় রান্নাঘর, বসতঘর এবং সমস্ত আসবাবপত্র।
মল্লিক মিয়া মৃত আবুল হাসেমের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান। তিলে তিলে গড়ে তোলা নিজের ঘর হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। তিনি বলেন, “আমি গরিব মানুষ, কাঠমিস্ত্রির কাজ করি। অনেক কষ্টে ঘর তুলেছিলাম। আল্লাহ কেন আমার এত বড় ক্ষতি করলেন জানি না।”
প্রতিবেশী মামুন জানান, মল্লিক মিয়া খুবই সহজ-সরল মানুষ। কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান তিনি। এত বড় ক্ষতির পর তার পক্ষে আবার ঘর তোলা খুবই কঠিন। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন,কারোর আবাসস্থল পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে ডেউটিনসহ আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...