কমলগঞ্জে চা বাগান থেকে গর্জন গাছ চুরি

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ , ১৪ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান থেকে একটি বিশাল গর্জন গাছ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে সংঘবদ্ধ একটি গাছ পাচারকারী চক্র এই চুরি সংঘটিত করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাচারের আগে চোরচক্রটি বাগানের লাইন চৌকিদার ও ব্যবস্থাপককে ‘ম্যানেজ’ করে নেয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতের আঁধারে গাছটি কেটে খন্ড খন্ড করে ট্রাকে করে বাগান থেকে পাচার করে নিয়ে যায়।

গাছটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা। সুনছড়া চা বাগানের ব্যবস্থাপক প্রবীর হাওলাদার বলেন,গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। এরপর তিনি আর কিছু বলতে রাজি হননি।

চা বাগানের সম্পদ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা তদন্ত করে চক্রের সদস্যদের আইনের আওতায় আনা এবং চা বাগানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর