
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ: মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে লেক থেকে এক চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই ) সকাল ১০টায় শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন নাস্তা করে বাড়ি হতে বাহির হয়। পরে সারাদিন খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
পরে সোমবার সকালে চা শ্রমিকরা লেকের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে কমলঞ্জ থানায় একটি একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...