
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষ টিম নিয়ে আসা হচ্ছে।
সোমবার (১৪ জুলাই) সকালে কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের ঘরের পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষের জন্যে মাটি খুড়তে গিয়ে গ্রেনেড টি দেখা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে মাখতাবুর রহমানের জায়গা পরিবারের নারী সদস্য শিমের বিচি রোপণ করার জন্য মাটিতে গর্ত খুঁড়েন। এসময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ রেখেছে। একই সাথে গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য
সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেট। পাশের শমশেরনগর বিমানবন্দর রয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটা ব্যবহার করে হামলা করেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...