
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার (২৭ জুন) এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল শোভাযাত্রার মাধ্যমে পালিত হলো এই বিশেষ দিনটি। উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, আর ভক্তদের পদচারণায় পরিপূর্ণ হয় কামারগ্রাম আশ্রম আশ্রমের প্রাঙ্গণ ও পৌরসভার বিভিন্ন রাস্তা।
শুক্রবার বিকেলে কামারগ্রাম আশ্রম আস্তানা মন্দির থেকে এক বিশাল রথযাত্রা শুরু হয়, যা পৌরসদরের নাট মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। ধর্মীয় সংগীত, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর জয়রাধে রাধে ধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা। বহু ভক্ত খালি পায়ে রথের রশি ধরে টেনে নেন রথটি, বিশ্বাস করেন— এতে তাদের পূণ্য অর্জন হয় এবং জীবনের কষ্ট লাঘব হয়।
রথযাত্রা উপলক্ষে আশ্রম এলাকায় বসে গ্রামীণ মেলা, যেখানে শিশু-কিশোরদের জন্য ছিল নানা ধরনের খেলনা, খাবারের দোকান, ও ধর্মীয় বইয়ের স্টল। ভক্তদের অনেকেই রথের আগমনে দুধ, ফলমূল ও মিষ্টান্ন দিয়ে পূজা দেন। অনেক বাড়িতেও ছিল আলোকসজ্জা ও প্রসাদ বিতরণের আয়োজন।

শুভযাত্রায় অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইলা রানী দত্ত বলেন, “প্রতি বছরের তুলনায় এবার রথযাত্রার আয়োজন আরও বড় পরিসরে হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না। পরিবার-পরিজন মিলে আমরা অনেক আনন্দের সঙ্গে দিনটি কাটিয়েছি। সত্যিই মনে হচ্ছে যেন ভগবান স্বয়ং আমাদের মাঝে এসেছেন।”
রথযাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সর্বোচ্চ সতর্কতায়। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল পুলিশ সদস্যরা।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা আগেই প্রস্তুতি নিয়েছিলাম। বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়, এবং কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি। ধর্মীয় সহাবস্থানের এক সুন্দর উদাহরণ আমরা দেখলাম আজ।”
রথযাত্রা উপলক্ষে এলাকার সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের মাঝে যে উৎসবমুখরতা লক্ষ্য করা গেছে, তা বোয়ালমারীর সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। উৎসব শেষে ভক্তরা প্রার্থনা করেন, দেশের মানুষের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...