
খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া রোডস্থ সুইসগেইট এলাকায় ‘Lemang Coorling Corner’ নামে একটি নতুন খাবারের দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকেলে দুই তরুণ উদ্যোক্তা অন্তর ত্রিপুরা ও রিন্টু ত্রিপুরার যৌথ উদ্যোগে গড়ে ওঠা এ দোকানটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা, ব্যবসায়ী বিকিরণ রোয়াজা, হপ্রিং ব্যান্ডের পরিচালক অজয় সেন ত্রিপুরা, গায়ক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
দোকানের স্বত্বাধিকারী অন্তর ত্রিপুরা জানান, “বেকার সময়কে কাজে লাগিয়ে অল্প পুঁজিতে কিছু করার চিন্তা থেকেই এই উদ্যোগ। তরুণদের জন্য এটি অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হতে পারে।”

‘Lemang Coorling Corner’-এ সেবাগ্রহীতাদের জন্য রয়েছে মুখরোচক নাস্তা ও বিভিন্ন স্বাদের ফলের জুস—বিশেষ করে আম, আনারস, বেল ও তরমুজের জুস উল্লেখযোগ্য। এছাড়া কাস্টমারদের জন্য রয়েছে কিছু বিশেষ নাস্তার ব্যবস্থাও।
এ ধরনের উদ্যোগ তরুণদের স্বনির্ভর করে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...