
নড়াইলের নড়াগাতি থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে মোটরসাইকেল ও বালুর ট্রলির মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩জুন) নড়াগাতি থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন।
সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে আজিজুর রহমান শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ ট্রলির চালক পলাতক রয়েছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে একজন সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া
জাগীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর...
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি’ প্রদান
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও...
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি রান’ অনুষ্ঠিত
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬...
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত