
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে গতকাল শুক্রবার(২০ জুন) ছাত্রদল এর উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
মৈনম ইউনিয়ন ছাত্রদলের পক্ষে, সাদমান সাকিব অন্তর ও তানভির ইসলাম সহ স্হানীয় ছাত্রদলের সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
নেতৃবৃন্দ মনে করেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা।
এ সময় ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপির সকল অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...