
জয়পুরহাটের কালাই উপজেলায় একটি টিনসেড বাড়িতে অবৈধভাবে মজুত রাখা অ্যালকোহল ও অ্যালকোহল তৈরির কাঁচামাল উদ্ধার করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মোলামগাড়ী এলাকায় থেকে এসব উদ্ধার করা হয়।
জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়ের ওই বাড়ি থেকে ২৫ বোতল অ্যালকোহল এবং ২০ লিটার কাঁচামাল উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত দ্রব্যাদি ধ্বংস করে ফেলা হয় এবং অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...