
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার সংলগ্ন ইসমাইল হোসেন টুকু নামে এক পোল্ট্রি ও হ্যাচারি ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ ওয়াহাবসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে তাঁর বাসা ‘মিশু নীড়ে’ ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে ইসমাইল হোসেন টুকু ও তাঁর স্ত্রী বিলকিস আরাকে মারধর করে বেঁধে রেখে ঘরের আলমি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা নগদ প্রায় পাঁচ লাখ
টাকা, প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা দামের ছয়টি ঘড়ি লুট করেছে। তবে থানার ওসির পরামর্শে মামলায় ৩০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জানান এ ঘটনার তথ্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...