
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জুন ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের রেড ক্রিসেন্ট ইউনিট ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে চারা ও বীজ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তব্যে অতিথিরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো সময়ের দাবি। পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে আবারও উৎসাহ জোগাবে। ভবিষ্যতেও কৃষি ও কৃষকদের সহায়তায় এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তারা।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সবজি চারা ও বিভিন্ন মৌসুমী বীজ বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...