• দেশজুড়ে প্রধান সংবাদ
  • কমলগঞ্জে বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

কমলগঞ্জে বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ২৩ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল ২০২৫।

সোমবার (২৩ জুন) কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার।

বিকাল ৪টায় কার্নিভালের সমাপনী ও তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমলগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার মো: সিরাজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মসুদ মিয়া ও মো: আমিনুল ইসলাম চৌধুরী  ।

কাব কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

আয়োজনে শিশুদের মাঝে স্কাউট চেতনা ও দেশপ্রেম গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।