
মজিবুর রহমান, নেত্রকোনাঃ সারাদেশর ন্যায় নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল। বাংলাদেশ স্কাউটস, কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৩ জুন) সায়মা শাহজাহান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রাণবন্ত আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিশনার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, বাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজা বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফাই কাদের দিলু।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
এই উৎসবে অংশগ্রহণ করেন উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন কাব স্কাউট এবং ৩০ জন লিডার।
প্রথা অনুযায়ী মহারাজা বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফাই কাদের দিলু আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কাব কার্নিভালের সূচনা করেন।
কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ ধরা, আইন নৃত্য, রিং ছোড়া সহ নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে কাব সদস্য ও শিক্ষকরা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...