
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি (আইআরআইবি) জানিয়েছে, দেশটির আকাশসীমা আজ বুধবার (১৮ জুন) স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় ৪টা ৩০ মিনিট) পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা ও বিমানের সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে। দুই দেশের মধ্যে চলমান পরস্পরবিরোধী সামরিক অভিযান ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই অঞ্চলে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক বিমান সংস্থাগুলো ইরানের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত বেশ কিছু ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। যেসব আন্তর্জাতিক ফ্লাইট ইরানের ওপর দিয়ে চলাচল করতো, সেগুলোকে এখন হয় রুট পরিবর্তন করতে হচ্ছে অথবা পুরোপুরি বাতিল করতে হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি’ প্রদান
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও...
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি রান’ অনুষ্ঠিত
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬...
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের...