সিন্দুকছড়ি জোনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ , ৩০ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোনে আজ রবিবার (২৯ জুন ২০২৫) দুপুরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক বিএ-৭৯১৫ মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী।

সভায় ৭০ থেকে ৮০ জন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, হেডম্যান-কারবারি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম রুবেল, ফরেস্ট অফিসার মহসিন হাসান তালুকদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান রুবেল এবং গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।

সভায় বর্ষায় পাহাড় ধ্বসে রাস্তার ক্ষতি, গাছ কাটার নিষেধাজ্ঞা, মাদক, অনলাইন জুয়া, পাহাড় কাটা ও অপহরণসহ বিভিন্ন সামাজিক ও আইন-শৃঙ্খলাজনিত সমস্যা নিয়ে আলোচনা হয়। জমি বিরোধ নিষ্পত্তিতে সেনাবাহিনীর ভূমিকা এবং গুইমারা উপজেলায় জেলা পরিষদের সদস্য নিয়োগের দাবি উত্থাপন করা হয়।

সভা শেষে জোন উপ-অধিনায়ক উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।