
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. ইমরান মীর (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি আমগ্রাম ৪নং ওয়ার্ডের মৃত নুরুল মীরের ছেলে।
গত শনিবার (২৮ জুন) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের টহলদল ও পুলিশ এ অভিযান চালায়। ইমরান মীর মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন বলে জানা গেছে।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সেনা সূত্র জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মাহমুদুল হাসান বলেন, মাদকসহ একজনকে যৌথবাহিনী আটক করে। আটককৃত আসমীকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...