
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় গভীর রাতে ঘরে ঢুকে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে মাসকাসক্ত যুবক নয়ন মাতুব্বর (২২)।
গতকাল মঙ্গলবার (২৪জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এঘটনা ঘটে।রাশেদা বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাশেদা বেগম ওই গ্রামের মৃত হান্নান মোল্যার স্ত্রী। এঘটনায় হামলাকারী যুবক নয়ন মাতুব্বরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নয়ন একই গ্রামের আরফুজ মাতুব্বরের ছেলে।

রক্তাক্ত অবস্থায় রাশেদা বেগমের একটি বক্তব্য সোশাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি বলেন, নয়ন বাইরে থেকে বলে দাদী দরজা খোলেন পুলিশ এসেছে কথা বলবে আপনার সাথে।
এটা বলার পর আমি ঘরের দরজা খুলে দেই। তখন নয়ন একা ঘরে মধ্যে ঢুকে আমাকে এলোপাতারী কুপিয়েছে। আসলে কোনো পুলিশ ছিলো না। পুলিশের নাম ব্যবহার করে আমাকে দিয়ে আমার ঘরের দরজা খোলায়ছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গভীর রাতে খোয়ার গ্রামের নয়ন মাতুব্বর নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় রাশেদা বেগমকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে।
রাশেদা বেগম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় হামলাকারী নয়ন মাতুব্বরকে আটক করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...