
গত মাসেই সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল নেইমার জুনিয়রের। এরপর থেকেই গুঞ্জন ওঠে ইউরোপে ফিরতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে সান্তোসের সঙ্গেই চুক্তিই নবায়ন করেছেন নেইমার।
মঙ্গলবার (২৪ জুন) ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস। নতুন চুক্তিতে ব্রাজিলের ক্লাবটিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবেন তিনি।
চুক্তি নবায়ন করে নেইমার বলেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হৃদয়কে শুনেছি। সান্তোস শুধুই আমার দল নয়. এটা আমার বাড়ি, আমার নাড়ি, আমার ইতিহাস এবং আমার জীবন। আমি এখানে এক বালক থেকে বড় হয়েছি এবং এ ক্লাব আমার সত্যিকার ভালোবাসা। এখানে আমি নিজের মতো থাকতে পারব, সত্যিকার খুশি থাকব।
তিনি বলেন, আমার ক্যারিয়ারে অপরিপূর্ণ স্বপ্নগুলো আমি এখান থেকে পূরণ করতে চাই। এবং কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। আমি যাব, ফিরে আসব এবং থাকব। যেখান থেকে সবকিছু শুরু হয়েছে এবং যেখানে কখনো শেষ হবে না।
আল হিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে এসেছিলেন নেইমার। একের পর এক ইনজুরিতে জর্জরিত নেইমারকে দলে ভিড়িয়ে বড় চ্যালেঞ্জই নিয়েছিল সান্তোস। জানুয়ারির ৩১ থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২ ম্যাচ খেলে ৩ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্টও করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আপাতত নিজেকে প্রস্তুত করছেন নেইমার। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষে তিনি আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বিশ্বকাপের আগে ইউরোপে ফেরার জন্য ফের সুযোগ থাকবে তার সামনে।
মন্তব্য লিখুন
আরও খবর
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ...
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...