
মো: আজাহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে জাহাঙ্গীর আলম বিশ্বাস সভাপতি এবং মোঃ শাহিনুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
(২৮শে জুন ২০২৫ ইং) শনিবার বেলা ৩টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন অনুষ্টিত হয়। বেলা ৩টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে ।
মোট ৫৪টি ভোটের মধ্যে ভোট কাস্ট হয় ৫৩ টি ভোট। ভোট গ্রহনের পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সুরুষ খান। সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় বিজয়ী হয়েছেন।
জাহাঙ্গীর আলম বিশ্বাস (স্টাফ রিপোর্টার ডেইলি
স্টার ও আরটিভি)। সাধারণ সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শাহানুর ইসলাম (জেলা প্রতিনিধি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন পেয়েছেন ০৬ ভোট । (স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি বাংলাভিশন টেলিভিশন) ।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৪৭ ভোট পেয়েছেন ও আবুল বাশার আব্বাসী (টি বি এস ও আলোকিত কন্ঠের স্টাফ রিপোর্টার) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন রিপন আনসারী (জেলা প্রতিনিধি জিটিভি ও মানবজমিন পত্রিকা) । সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম চন্দন (দিপ্ত টেলিভিশনজেলা প্রতিনিধি) ৩০ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ২৩ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকমল হোসেন (স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক) ৩১ ভোট পেয়ে।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী( দেশ টিভির জেলা প্রতিনিধি) আব্দুল আলীম পেয়েছেন ২২ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার সুজন হোসেন (স্থানীয় পত্রিকা-সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক) পেয়েছেন ৩৬ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সোহেল হোসেন (ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি) ভোট পেয়েছেন ১৭ ভোট।ফতর সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম (জেলা প্রতিনিধি মাই টিভি ও দৈনিক বাংলা পত্রিকা)।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব), নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ সুরুষ খান , এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর মহমান এবং দৈনিক সমকাল প্রতিনিধি অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব।
এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...