
মো: আজাহার হোসেন,মানিকগঞ্জঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা সকল বিভেদ ভুলে নেতা-কর্মীদের পাশে থেকে দলের জন্য কাজ করার আহবান জানিয়েছেন।
সকালে গিলন্ড মুন্নু ক্যাফে রেস্তারাঁ মিলনায়াতনে মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এস এ জিন্নাহ কবীর।
আজ (২১ শেষ জুন ২০২৫ ) শনিবার সকালে জেলা বিএনপি’র বর্ধিত সভায় তিনি বলেন, বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন সেইসব ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে রাখতে হবে। বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটিতেও ত্যাগী পরীক্ষিত নেতা-কর্মীদের ও রাখতে হবে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা আরো বলেন ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ধানের শীষকে ফিরিয়ে আনা এবং আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।’
এই বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, অ্যাডভোকেট মোকসেদুর রহমান, গোলাম কিবরিয়া সাইদ, আব্দুস সালামসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
বর্ধিত সভাশেষে জেলা বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...