ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন অসচ্ছল সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক প্রদান

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ , ১০ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ২১ জন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।

তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।

এদিন প্রবীণ সাংবাদিক আফজালুর রহমানের হাতে ১ লক্ষ টাকা সহ আরো ২০ জন অসুস্থ-অসচ্ছল ৫০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারি কমিশনার প্রিন্স সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

ওই সময় আমন্ত্রিত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রাক্তন নেতারা তাদের বক্তৃতায় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তারা আগামীতে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমানের পারভেজ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

এছাড়া অনুষ্ঠানটিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সকল সদস্য ও তালিকা ভুক্ত অসদস্যরাউপস্থিত ছিলেন।