খোকসায় জামায়াতে ইসলামী উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ১০ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টাই শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিমুলিয়া ইউনিয়নের আমীর এস.এম সাইফুর রহমান ( আল আমিন) এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর মো.আব্দুল গফুর।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. লুতফর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির কুমারখালি উপজেলার নায়েবে আমীর মো. আফজাল হোসাইন, খোকসা উপজেলার আমীর মো. নজরুল ইসলাম, মাওলানা মতিউর রহমান ও হাফেজ মুর্শিদ আলম, শিমুলিয়া ইউনিয়নের সেক্রেটারি আ.মোমিন প্রমূখ।

এছাড়া, অনুষ্ঠানে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।