ব্যবসায়ী আলী আজম মানিককে লাঞ্ছিত করার অভিযোগে নাসিম ভূইয়া গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ , ২৭ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

মো: আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার ঘিওর বাসস্ট্যান্ড এলাকার কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারে’ মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে শারীরিক ভাবে লাঞ্ছিত করার জন্য আসামি নাসিম ভুইয়াকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ।

আজ( ২৭শে জুন ২০২৫) সকালে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ ।

গত ২৩শে জুন সোমবার রাতে আলী আজম মানিককে দাড়ি ধরে নির্যাতন করেন নাসিম ভূঁইয়া। কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের মালিক বলেন নাসিম ভূঁইয়া প্রায়ই আমার দোকানে এসে কাজকর্ম করাতেন কিন্তু কোন টাকা পয়সা দিতেন না।

ঘটনার দিন নাসিম দোকানে এসে জরুরি ভিত্তিতে একটি জমি খারিজের কাজ করে দিতে বলেন। কিন্তু মানিক তখন অন্য এক গ্রাহকের কাজ করছিলেন, তাই একটু অপেক্ষা করতে বললে নাসিম ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে দাড়ি ধরে লাঞ্ছিত করেন।
পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।

গণমাধ্যমে ঘিওর উপজেলার বিএনপির নেতা বলে প্রচার হলে তাৎক্ষণিক ঘিওর উপজেলার বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোঃ ওয়াজেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন নাসিম ভূঁইয়া আমাদের দলের কেউ নন।

ঘটনাটি খুবই দুঃখজনক। প্রশাসন থেকে বলা হয় এ ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে ,জানালেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।