
এস এম রবিউল ইসলাম : গোপালগঞ্জের মুকসুদপুর পুরাতন বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের বালু বোঝায় ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ঘটনা স্থলে ও বৃদ্ধকে হাসপাতালে নেয়ার পথে নিহত হয়েছে।
নিহত অন্তঃসত্ত্বা গৃহবধূ মৌসুমী (৩৫), রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী অপর জন পরমেশ্বরদী ইউনিয়নে জয়পাশা গ্রামের বাসিন্দা সৈয়দ জামাল উদ্দিন (৬৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী আব্দুর রহমান ঢাকায় গ্লাসের দোকান রয়েছে। তারা স্বামী স্ত্রী সে সূত্রে ঢাকায় বসবাস করতেন। অন্তঃসত্ত্বা হওয়ার স্ত্রীকে গ্রামের বাড়িতে এগিয়ে দিতে আসে। অপর জন সৈয়দ জামাল উদ্দিন তার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়ে আসেন।
উভয় নিহত একই বাস থেকে মুকসুদপুর পুরাতন বাস স্ট্যান্ডে নামেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে আসা একটি বালু বোঝায় ছয় চাকার ট্রাক উল্ট রাস্তায় এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা দেয়।
ঘটনা স্থলে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত হয়। এসময় তার মেয়ে ইলমার পা ভেঙ্গে যায়। তাকে ফরিদপুর ট্রমায় ভর্তি করা রয়েছে। অপরজন সৈয়দ মো. জামাল উদ্দিনকে ফরিদপুর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। চালক পালিয়ে গিয়েছে। তবে ঘাতক ট্রাক আটক করা হয়েছে। নিহতের পরিবার এ বিষয়ে থানায় কোন প্রকার অভিযোগ দায়ের করেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...