
হোয়াইট হাউজে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ জুন) ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউজে তারা মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ার কথা, যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদন অনুযায়ী, জেনারেল মুনির গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচী আগে থেকেই নির্ধারিত ছিল।
এমন এক সময়ে বৈঠকটি হতে যাচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা এবং এই সংঘাত অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পাকিস্তানেও। কারণ ইরানের সঙ্গে তাদের দীর্ঘ সীমান্ত রয়েছে।
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মে মাসের শেষের দিকে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন আসিম মুনির। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী