
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের মহিলা মানুষের কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মৌজা কোলা এলাকায় বিলের মধ্যে তিল খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় তিল কাটা অবস্থায় লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন একটি অজ্ঞাত মানুষের কঙ্কাল ও মাথার খুলি নারীর পোশাক বিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।
পরে তিনি বিষয়টি লোহাগড়া পুলিশকে জানান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নারী কঙ্কালটি পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী-...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও...
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও চ্যাপা শুঁটকি!
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও...
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা...
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার...
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ...
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে...