
নড়াইলের লোহাগড়া উপজেলায় টানা অতিভারী বর্ষণের কারণে লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়কের জালালসী এলাকায় ভয়াবহ ধস দেখা দিয়েছে।
শুক্রবার (২০ জুন) সকালে হঠাৎ সড়কটি সম্পূর্ণরূপে ধসে পড়ে, যার ফলে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন রোগী, শ্রমজীবী মানুষসহ এলাকার হাজারো বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছু দিন ধরেই জালালসী এলাকায় সড়কের কিছু অংশে মাটি ধসে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে ভারী বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে শুক্রবার সকালে সড়কটি ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও ইজিবাইক চালক রাজু শেখ বলেন, এ সড়কে দিয়ে হাজার হাজার লোক চলাচল করে। এ রাস্তায় প্রায় জায়গা ধসে গেছে। এখানে প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে দাবি – জনসাধারণের জন্য দ্রুত সংস্কার করা হোক।
জালালসী গ্রামের বাসিন্দা নয়ন বলেন, ‘এই সড়কটি আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। এখন এটি ধসে যাওয়ায় বাজার, স্কুল, কলেজ আর হাসপাতালে যাওয়া কঠিন হয়ে পড়েছে।’
স্থানীয় নলদী গ্রামের শাহ আলম বলেন, ‘রোগী নিয়ে বের হতে পারছি না, রিকশা-মোটরসাইকেল চলতে পারছে না। শিশুরাও স্কুলে যেতে পারছে না।
আমাদের জীবন এখন ঝুঁকির মধ্যে।’ এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ধস প্রতিরোধ ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে। অস্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...