
আজ (২৫ জুন) ২০২৫, বুধবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) নওগাঁ সদর উপজেলার পাথরঘাটায় আয়োজিত হলো স্বপ্নসারথি দলের ২৪তম সেশন ও “স্বপ্নের মেলা”। এবারের সেশনের শিরোনাম ছিল “থাকবো নাকো বদ্ধ ঘরে” (পর্ব-২), যেখানে কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা তৈরি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক জনাব শ্বাস্বতী বিপ্লব। আরও উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান (হেড অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড মিল), পলাশ কুমার ঘোষ (প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ফিল্ড অপারেশন্স), এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) ও সেলপ কর্মসূচির প্রধান কার্যালয়ের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন মো. আকছেদ আলী (জোনাল ম্যানেজার, রাজশাহী), মো. হুমায়ুন কবির মন্ডল (জেলা ব্যবস্থাপক), খন্দকার মো. আব্দুল হাকিম (ডেপুটি ম্যানেজার, টেকনিক্যাল), এবং মো. আহসান হাবিব (রিজিওনাল ম্যানেজার, জিজেডি)। পুরো সেশনটি সঞ্চালনা করেন মো. আমিনুল হক (অফিসার, সেলপ), ব্র্যাক নওগাঁ সদর।
কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এ ধরনের সেশন ও মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...