
ময়মনসিংহের ত্রিশালের মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ করলো ত্রিশাল উপজেলা প্রশাসন। বিভিন্ন সংবাদ মাধ্যমে মহাসড়কে অবৈধ দোকান ও চাদাঁবাজি সংবাদ প্রকাশিত হওয়ার পর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাসহ কাচাবাজার ও ফলের প্রায় শতেকখানি দোকান উচ্ছেদ করা হয়। প্রতিদিন চলবে নজরদারী।
শনিবার বেলা ১১টার দিকে ত্রিশাল উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ডে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করলো প্রশাসন। এই অভিযানে সহযোগিতা করেছে ত্রিশাল থানা পুলিশ ও প্রশাসনিক কর্মচারীবৃন্দ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান।
উচ্ছেদ অভিযান চালাকালীন অবস্থায় পথচারী শামীম, উসমান, সোহেল, উর্মি জানান, ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডে নজরুল কলেজের সামনে মহাসড়কের ওভার ব্রীজের ওঠার এই গুরোত্বপূর্ণ রাস্তাটুকু সবসময় কাচাবাজার ও ফলের দোকানদারদের দখলে থাকে। পথচারীদের ওভার ব্রীজের ওঠা খুবই কষ্ট সাধ্য। প্রচুর ভীর থাকে এই জায়গাতে।

তাই এখানে প্রতিদিন শত শত মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে পকেটমার, মহিলাদের গলার চেইন, র্পাস ছিনতান করে নিয়ে যাচ্ছা। এই উচ্ছেদ অভিযানটা সময় উপযোগী হয়েছে। এই গুরোত্বপূর্ণ ফুটপাটটি যেন সবসময় পথচারীদের চলার উপযোগী থাকে এটাই প্রশাসনের কাছে চাওয়া আমাদের।
মহাসড়কে অবৈধ কাচাবাজার ও ফলের দোকান উচ্ছেদ অভিযান চলাকালে সহকারী কমিশনার ভূমি মোঃ মাহবুবুর রহমান জানান, মহাসড়কের উপর এই কাচাবাজার ও ফলের দোকান গুলো বার বার উচ্ছেদ করা হয়েছে, কিন্ত এই ব্যবসায়ীরা কোন কথা শুনে না।
উচ্ছেদ করার পরপরই আবার এরা বাজার বসায়। তাই এই বার জরিমানাসহ উচ্ছেদ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন আমরা এখানে নজর রাখবো যেন এরা পূর্ণরায় বাজার বসাতে না পারে। এর পরও বাজার বসানোর চেস্টা করলে আইনের আরোও কঠোর ধারা প্রয়োগ করা হবে। এই অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...