
মজিবুর রহমান, নেত্রকোনা :নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হলো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। আজ শনিবার (২৮ জুন) দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় কেন্দুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।
হাইড ফিড বাংলাদেশ লিমিটেড-এর আয়োজনে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার সহস্রাধিক মৎস্যচাষী। কর্মশালা উদ্বোধন করেন হাইড ফিড বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) তিয়ান বিং। সভাপতিত্ব করেন
ওই কোম্পানির কেন্দুয়া উপজেলার ডিলার জসিম উদ্দিন আহমেদ খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইড ফিড বাংলাদেশ লিমিটেড-এর হেড অব এইচআর সুয়ে উই, হেড অব অ্যানিমেল নিউট্রিশন ড. লিউ ইয়াংলং, অর্থ বিভাগের ম্যানেজার লি চিয়াং, কান্ট্রি ডিরেক্টর রিয়াদ নিয়া, এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
আরও বক্তব্য রাখেন হাইড ফিড-এর কর্মকর্তা ফারুক হোসাইন, আবির হাসান, ডিলার সাইফুল ইসলাম, উজ্জ্বল মিয়া, শফিউল আলম রেনু, আমিরুল ইসলাম, মৎস্যচাষী আবদুর রশিদ, শামীম ভূঁইয়া ও মোশারফ হোসেন।
প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধসহ নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। মোট ৫২টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল জেতেন পানগাঁও গ্রামের সফল মৎস্যচাষী আনিছুল হক।
তিনি দীর্ঘদিন ধরে পোল্ট্রি ফার্ম ও মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন। পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “এই স্বীকৃতি আমার পরিশ্রমের মূল্য দিয়েছে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ করতে আগ্রহী।”
উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের প্রশিক্ষণ আরও আয়োজনের আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...