
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা, নগদ টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) বেলা ১১টায় ত্রিশাল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মনসুর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ত্রিশাল উপজেলার কোনাবাড়ী এলাকার সামালের মোড়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভেতর থেকে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন।
উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা এবং গাঁজার মূল্য আনুমানিক ৫ হাজার টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ৮(গ)/১৯(ক) অনুযায়ী ত্রিশাল থানায় মামলা (নং-৩২, তারিখ ২৩.০৬.২০২৫) দায়ের করা হয়েছে।
ওসি মনসুর আহাম্মদ বলেন, মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...