
মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ “গ্রাম আদালত গতিশীল হলে উচ্চ আদালতে চাপ কমবে”। এজন্য তৃণমূলসহ সর্বস্তরে গ্রাম আদালত বিষয়ক কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে সাধারণ মানুষ পারিবারিক ও সামাজিক বিষয় গুলো সমাধানে গ্রাম আদালতের মাধ্যমে নিরসনে উদ্ধুদ্ধ হবে। এতে উচ্চ আদালতে মামলার চাপ কমবে।
নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালায় অংশগ্রহনকারীরা এ মতামত ব্যক্ত করেন।
বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মাদ ইয়াসিন , জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া খানম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন।
কর্মশালায় অংশগ্রাহণ করেন, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ। উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালত বিষয়ে প্রশ্নে অনুষ্ঠানের সভাপতি উত্তর দেন এবং গ্রাম আদালতকে আরো গতিশীল করতে উপস্থিত অংশগ্রহণকারীদের থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে নোয়াখালীর গ্রাম আদালতের গত ১ বছরের চিত্র তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসান উল্লাহ চৌধুরী মামুন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...