
নবীন পুলিশ সদস্যদের ১১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)-২০২৫ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন ২০২৫) সকালে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (টেলিকম) এ কে এম আওলাদ হোসেন।
প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতির প্রশংসা করেন এবং দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি, ডেপুটি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম (বার), জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুচকাওয়াজ শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...