
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ডে ও পল্লীতে অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।
কেন্দুয়া পৌরশহরে বাসস্ট্যান্ডে হতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ের অপরাধে চট্রগ্রামগামী বাস কাউন্টারের দায়িত্বে থাকা হাদিস মিয়া ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যকেই ৪০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। দন্ডীতরা অর্থ পরিশোধ করে ছাড়া পান। অপরদিকে ট্রেজার এনএফটি’র ফাঁদে প্রতারণা চালিয়ে আসছিল উপজেলার আশুজিয়া ইউপির চান্দপাড়া গ্রামের মাসুদুল হাসান সৈকত গংরা। বিষয়টি ভুক্তভোগীরা গোয়েন্দা সংস্থা এনএসআই এর দ্বারস্থ হলে সোমবার বিকালে যৌথবাহিনী অভিযানে যায়।
এসময় চান্দপাড়া গ্রামের মৃত আব্দুল জাহেদ ছেলে আরিফুল ইসলাম (৪৩), শরিফুল ইসলাম (৩২) কে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেন অভিযানকারী যৌথবাহিনীর দল।
পরে তাদের বিরুদ্ধে একই ইউপির ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ওরফে হাছুর ছেলে ভুক্তভোগী নাহিদুল ইসলাম (২০) বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। দণ্ডবিধি ৪০৬/৪২০/৫০৬/৩৪ পেনালকোড ১৮৬০ অর্থাৎ প্রতারনা মূলক ভাবে বিশ্বাস ভঙ্গ করিয়া অর্থ আত্বসাৎ ও খুন জখমের ভয়ভীতি প্রদর্শনের অপরাধের মামলাটি রুজু করা হয়েছে।
মামলায় প্রধান আসামী করা হয় চান্দপাড়া গ্রামের মাসুদুল হাসান সৈকতকে। অন্যরা আসামীরা হলো তার আরিফুল ইসলাম (৪৩), শরিফুল ইসলাম (৩২)। মামলা দায়ের পর আটক আরিফুল ইসলাম, শরিফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার নেত্রকোনা আদালতে সোপর্দ করেছে থানার পুলিশ।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,বাসস্ট্যান্ডে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা পরিশোধ করে তারা ছাড়া পেয়েছেন।
আর আশুজিয়া ইউপির চান্দপাড়া গ্রামের আটক দুইজনের বিরুদ্ধ নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...