
আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এতে প্রায় চার শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৭০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১শ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।
আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনয়র মেডিকেল অফিসার ডা: সৈয়দ জিসান আহমেদ, ডা: আব্দুল মান্নান, ডা: মো. মোজাহের হুসেন, হিফজুর রহমান, আব্দুর রশিদ ফুল, আনোয়ার খান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী-...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও...
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও চ্যাপা শুঁটকি!
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও...
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা...
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার...
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ...
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে...