কমলগঞ্জের শমশেরনগরে সিএনজি অটোরিক্সা চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , ২১ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ: বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পশ্চিমবাজার (রেল স্টেশন) ইউনিট সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ২৩৫৯) এর অন্তর্ভুক্ত এ ইউনিটে ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ২২৪ জন ভোটারের মধ্যে ২১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মো. জিতু মিয়া (প্রতীক: ছাতা) ১১২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে পাপলু আহমদ (প্রতীক: মই) ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন: সহ-সভাপতি: মো. উজ্জল মিয়া (ঘোড়া) – ১৩১ ভোট সহ-সাধারণ সম্পাদক: রনি মিয়া (হারিকেন) – ১৫৮ ভোট সাংগঠনিক সম্পাদক: মো. সুমন মিয়া (ফুটবল) – ১৩৩ ভোট অর্থ সম্পাদক: মোস্তফা আহমদ আক্তার (মিনার) – ১৫০ ভোট লাইন সম্পাদক: জাবেদ মিয়া (বন্দুক) – ১১৪ ভোট

কার্যকরী সদস্য: মো. জুনেদ মিয়া (কুড়াল) – ১২১ ভোট মো. জুবেদ মিয়া (সিলিং ফ্যান) – ৯৬ ভোট মো. আব্দুস শহীদ (কবুতর) – ৭১ ভোট এ ছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন: সহ-সাংগঠনিক সম্পাদক: মো. লিটন মিয়া দপ্তর সম্পাদক: মো. সুলতান আহমদ প্রচার সম্পাদক: জাহাঙ্গীর মিয়া

নির্বাচন উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ভোটগ্রহণ ও গণনা পর্যবেক্ষণ করেন।