
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৭ পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।বুধবার (২৫ জুন) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ওসি মো.খাইরুল আলম।স্থানীয়রা জানান, প্রায় ১০ থেকে ১২ দিন আগে মহাজন বাড়ি ও সরকারবাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছিল।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপক্ষের ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল। ওই সময় স্থানীয় মহাজন বাড়ির একটি ছেলে পাশের একটি কবরস্থানের ফুল ছিঁড়ে নিয়ে আসে। এরপর সরকার বাড়ির আরেকজন ছেলে স্কুলের আঙিনা থেকে একটি ফুল ছিঁড়ে আনে।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয় তাদের মধ্যে। পরববর্তীতে এ বিষয়টি গ্রামের দুপক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা আরও জানান, পরে এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৭ জন পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। সেইসঙ্গে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খাইরুল আলম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ...
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...