
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩২ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করে ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি।
এসময় তিনি ত্রিশাল পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চান। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১কোটি ৩৫ লাখ ১হাজার ৯৬৮ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২১কোটি ৫০লাখ টাকা।
রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১১কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম, জিয়াউল বারী, ত্রিশাল উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদে।
মন্তব্য লিখুন
আরও খবর
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ...
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...