কোহাকান্দা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা শওকত

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , ২৫ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর সদর উপজেলার কোহাকান্দা এস হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।

চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: চান মিয়া, অভিভাবক প্রতিনিধি মো: লাল চান ও শিক্ষক প্রতিনিধি খোকন মিয়া।

বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কোহাকান্দা এস হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া। তিনি জানান, গত ৩ জুন এডহক কমিটি অনুমোদনের জন্য ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়। ১৯ জুন কমিটি অনুমোদন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর