
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২২ জুন) দুপুর ১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায়।
নিহত রাহেলা বেগম নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহেলা বেগম তাঁর মেয়েকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের যানটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে রাহেলা বেগমসহ আরও একজন ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, রাহেলা বেগম তাঁর মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...