
নাজমুল হাসান কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একাত্তর টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ দুপুরে কুষ্টিয়া শহরের মশান গার্লস গার্লস স্কুলের সামনে, ব্যস্ত মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একাত্তর টেলিভিশনের এই প্রতিনিধি প্রতিদিনের মতোই আজ দুপুরে কুষ্টিয়া শহরের কাজ শেষে নিজ বাড়ি মিরপুর কৃষ্ণপুর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দেন।
পথিমধ্যে মশান গার্লস স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ করে একটি কুকুর মহাসড়কে দৌড়ে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথা, হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তার সহকর্মী, পরিবার ও শুভানুধ্যায়ীরা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...