
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে আব্দুল্লাহ ওরফে তামিম (১৩) গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সপ্তম শ্রেণি পড়ুয়া তামিম বাড়ির পাশের গ্রামে সরিষা-প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
নিখোঁজের দিন তার গায়ে গোলাপী রঙের স্কুল ড্রেস, পরনে টাউজার, হাতে একটি ঘড়ি ছিল এবং সে একটি বাইসাইকেল নিয়ে বের হয়েছিল।
ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। ছেলের খোঁজে দিন-রাত প্রহর গুনছেন বাবা-মা। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায় সব সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব এমনকি আশপাশের কয়েকটি জেলাতেও খোঁজ নেয়া হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।
তামিমের বাবা নজরুল ইসলাম বলেন, তামিম খুবই শান্ত ও নম্র স্বভাবের ছেলে। নিয়মিত নামাজ পড়ত, কোনো ঝামেলায় জড়াত না। আমরা তাকে ঘিরেই আমাদের জীবনের স্বপ্ন দেখতাম। তার এভাবে হঠাৎ হারিয়ে যাওয়া আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। এখনও বিশ্বাস করতে পারছি না, সে আর বাড়ি ফিরছে না।
নিখোঁজ তামিমের সন্ধান পেলে যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭১৮-১১২০১০, ০১৯৯০-৩৪০৫৮৪। তামিমের বাবা নজরুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলেকে যেভাবেই হোক আমি ফিরে পেতে চাই। কেউ যদি তার কোনো খোঁজ দিতে পারেন, তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত তামিম গণিত শিক্ষক কবিরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায়। এরপর সে বাড়িতে ফিরে আবার প্রস্তুত হয়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তামিম অত্যন্ত শান্ত ও বিনয়ী ছাত্র ছিল। তার নিখোঁজ হওয়ায় তারাও মর্মাহত।
নিখোঁজের পরদিন অর্থাৎ ২১ মে তামিমের বাবা পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (জিডি নম্বর-৯১৪)। পুলিশ অনুসন্ধান শুরু করেছে, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ছেলেটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এখনও তার কোনো সুনির্দিষ্ট সন্ধান পাওয়া যায়নি। তামিম তার সাইকেলসহ নিখোঁজ রয়েছে, যা আমাদের কিছুটা বিভ্রান্তিতে ফেলেছে। যদি কেউ অপহরণ করত, তাহলে অন্তত বাইসাইকেলটি পাওয়া যেত। আমরা সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে খাবার তুলে...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন