
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জের পৃথক দুটি সীমান্ত এলাকা থেকে ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ১৯ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার ভোর ৪টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাগীছড়া থেকে ৫জন ও চাম্পাছড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। আটককৃতদের বাগীছড়া বিওপি ও চাম্পাছড়া বিওপিতে রেখে তাদের তথ্য যাচাইবাছাই করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক ল্যা: কর্ণেল মো জাকারিয়া জানান, শুক্রবার ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। ভোর ৪ টার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও সকাল ৭ টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহলদল আটক করে।
প্রথম ৫ জনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। এই ৫ জন কুড়িগ্রামের বাসিন্দা। বাকীদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটককৃত বাংলাদেশী নাগরিকরদের কমলগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির হাতে আটক ১৯ জনকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে খাবার তুলে...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন