
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৪) আখাউড়া-কসবা নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন,আমাদের সাথে মুখে মধু দিয়ে কথা বলে কিন্তু অন্তর দিয়ে কেটে দেয়। ডিসি-এসপি, এমনকি থানার ওসিরাও আমাদের কথা শুনে না।
এ সময় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া আরোও বলেন,কোন প্রশাসন কি আমাদের কথা শুনে-না শুনেনা।কিন্তু দোষ ফালায় আমাদের উপর। তারা আমাদেরকে দোষী করার চেষ্টা করে। কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকারের’আমাদের কেউ না। আমাদের সাথে মুখে মধু দিয়ে কথা বলে কিন্তু অন্তর দিয়ে কেটে দেয়।
গত শনিবার (১২ এপ্রিল) দুপরে বাসুদেব ইউনিয়নের তার নিজ গ্রাম বরিশলে বিএনপি’র ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন,আমি দেখেছি অনেক সংস্থা আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে। আমি সবাইকে বলতে চাই সঠিক রিপোর্টটা আপনারা দিবেন।
বিনা কারণে আমাদের নেতাদের বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে বদনাম করবেন তা বরদাসতকরা হবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপজেলা নেতাকর্মীরা আনন্দ উৎসবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার ৯ টি উপজেলার বিএনপি’র ১৪ টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মুস্তাক মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বেলাল উদ্দিন সরকার তুহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.নুরুজ্জামান লস্কর তপু এ ছাড়াও জেলা উপজেলা ও পৌরসভার বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...